আমি আমার শহর কোলকাতা কে ভালোবাসি....এই কথাটা এই ভিডিও টা দেখলে মনে হয় । ভেতর থেকে খুশির একটা ঝলক খেলে ওঠে। Self Embossed বলে একটি ক্রিযেটিভ এজেন্সী Pharrell Willams tracks "Happy"এ তৈরী এই নতুন ধরনের ভিডিও সমস্ত কোলকাতাবাসী কে উপহার দিল ।এই ভিডিও টির মাধ্যমে কোলকাতাও অন্য সব শহরের সংঙ্গে একটা মেলবন্ধন হলো।
এতে সমাজের বিভিন্ন জগতের বিশিষ্ট ব্যাক্তিরা একসঙ্গে অভিনয় করেছেন আমাদের ভালোবাসার শহর কোলকাতা কে বিশ্বের দরবারে তুলে ধরতে। বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার Indroneel Mukherjee আমাদের তাঁর মনের কথা বললেন - " আমার জন্ম দিল্লীতে , পড়াশুনা ইটালীতে কিন্তু কোলকাতা আমাকে স্নেহ ও ভালোবাসা দিয়েছে তাই কোলকাতায় আমি হ্যাপি এবং গর্বিত আমার শহর হিসাবে। সেই আনন্দ অমি এই ভিডিও এর মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। জীবনে দুঃখ্য সরিয়ে খুশির আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক।"
"এটা খুবই মজাদার ব্যাপার ছিল ঘোড়ার গাড়ীর পাশে রাস্তার মাঝখানে আমাকে নাচতে হয়েছিল এবং ঘোড়াগুলো ভয়পেয়ে ওই একি জায়গার মধ্যে পা ছুড়ছিল।কিন্তু এটে আমার বেশ মজাই লাগছিল।"- Amit Hathiramani (Bambi) UnderGround
আমি ভোপালের ছেলে কিন্তু কোলকাতা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে তাই আমার এই শহর কোলকাতা কে খুব ভালোলাগে। রবিন্দ্র সরোবর ফুটবল মাঠে নাচার এই অভিঞ্জতা ভোলবার নয়। - Akbar Hasan (Pilot)
আমি প্রথমে লেকের ব্রীজে নাচতে হবে শুনে কেমন জানো লাগছিল কিন্তু যখনই আমি গানটা কানে ভেসে এলো আমার মন প্রান থেকেই নাচ তা শুরু হযে গেল...শুধুমাত্র আমার প্রান কোলকাতার জন্য। - Megha Dasgupta ( Signapur Airlines, Ground Staff)
এটা খুব মজার ছিল । পুরোটা keoda dance ছিল এবং কিছুটা Pharrell Williams Steps অনুকরনে করা হয়েছে কিন্তু খুব মজা হযেছে এতে...Shamaun Ahmed
আমরা Loreto College সামনে এই ভিডিও টার শুটিং করেছি...এটা আমার প্রথম ভিডিও আমি খুব excited. আমি এই Happy videos টা Chennai, Delhi, Bangalore and Bombay নিয়ে দেখেছি...- DJ Ritzzze








No comments: