ভারতীয় সিনেমার শতবর্ষকে সামনে রেখে মিডিয়া ওযার্কশপের প্রযোজনায় আসতে চলেছে " টলিউড" সিনেমা। পরিচালক সতির্থ দের কথায় অনেক কাঠখর পুড়িয়ে অনেক জায়গার অনুমতি নিয়ে আসছে " টলিউড" এখানে মিউসিক দিয়েছেন মিঠুন মল্লিক, প্রচুর নতুন ও পুরাতন সিনেমা অভিনেত্রী এখানে অভিনয় করতে চলেছেন। গল্পের কিছু সারাংশ হিসাবে যা জানা গেছে তা হলো প্রচুর নতুন নতুন ছেলে - মেয়েরা অভিনয় করার জন্য টলিউড এ রোজ ই আসে কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ ই হারিয়ে যায় বা খুব কঠিন বাস্তব পরিস্হিতির মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে কেউ হয়তো লক্ষে পৌঁছয় কেউ হারিয়ে যায়। এই রকম ৪ জন অল্পবয়সির টলিউড ইন্ডাস্টিতে প্রবেশ এবং তাদের সাফল্যতার চুড়ায় পৌঁছানোর গতিপথ এবং বেচে থাকার লড়াই ও স্বপ্ন পুরোনের দৈনিক প্রতিযোগিতায় টিকে থাকা নিয়েই এই গল্প " টলিউড"

"টলিউড" সিনেমাটি মার্চ , ২০১৫ তে হলে আসবে বলে জানা গেছে। আমরাও এইরকম একটা সুন্দর ছবির অপেক্ষা করবো কারণ অনেকদিন ধরে এইরকম গল্পের ছবি বাংলার দর্শক দেখতে পাইনি।

সতির্থ দের আরেকটি  ছবি "কলকাতা কপ্‌স"  কোলকাতা পুলিশের অনুমতি নিয়ে আসবে আগষ্ট,২০১৫ তে। কোনোসময় কোলকাতা পুলিশ নিয়ে হয়তো এইরকম সিনেমা কেউ ভাবেনি বা করতে সাহস করেনি । গল্পের শুরু কোলকাতায় ....." ইন্টারন্যাশানাল ক্রাইম র‍্যাকেট এর কোলকাতার নেটওয়াক এর হদিস পায় কোলকাতা পুলিশ। এবং সেই র‍্যাকেটের শাখা বিস্তার দেশে - বিদেশে। দিল্লির এক তরুণী সাংবাদিক এই সংবাদের সুত্র ধরে কোলকাতায় এসে উপস্হিত হয় এবং তার এই মিশনের নাম দেয় "কোলকাতা কপ্‌স"


                  টিভিতে ফিরছেন ইন্দ্রনীল সেনগুপ্ত


টিভির পর্দা থেকেই যাত্রা শুরু করেছিলেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত৷ তারপর বড়পর্দায় অভিষেক৷ আপাতত, টলিউডের বেশ ব্যস্ত নায়ক ইন্দ্রনীল ফের ফিরতে চলেছেন টিভির পর্দায়৷ জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘তুমহারি পাখি’তে দেখা যাবে ইন্দ্রনীলকে৷ জানা গিয়েছে, জুন মাসের প্রথম সপ্তাহেই ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য সিঙ্গাপুর উড়ে যাবেন ইন্দ্রনীল৷ সেখানে অংশুমান ও পাখির সঙ্গে শ্যুট হবে তাঁর৷ ইন্দ্রনীলের কথায়, ‘তুমহারি পাখি খুব জনপ্রিয় ধারাবাহিক৷ এই ধআরাবাহিকের অংশ হতে পেরে ভাল লাগছে৷ তবে এখানে আমার বেশ ছোট্ট রোল৷ কেমিও চরিত্রই বলা যায়৷’

এই শুক্রবারই মুক্তি পাবে ইন্দ্রনীল অভিনিত ছবি ‘অরুন্ধুতি’৷পরিচালক রাজা চন্দের এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীলকে৷ছবিতে ইন্দ্রনীলের সঙ্গে রয়েছে কোয়েল মল্লিক৷

Total de visualizações de página

SEarch